টঙ্গীতে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দিনব্যাপী পিঠাপুলির মেলা

টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দিনব্যাপী পিঠাপুলির মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে লোকজ বাংলার ঐতিহ্যবাহী এ পিঠাপুলির মেলা অনুষ্ঠিত হয়। পিঠা মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।
শিক্ষার্থী ও এলাকাবাসী বিপুল উৎসাহ উদ্দীপনা এ পিঠা উৎসব উপভোগ করেন এবং হাজার হাজার দর্শনার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।
দিনব্যাপী এ পিঠাপুলির মেলায় ১৩০ রকমের বাহারি পিঠাপুলি বিক্রয় ও প্রদর্শিত হয়েছে। বিকেলে বিজয়ী পিঠা তৈরী শিল্পীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

টঙ্গীতে হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দিনব্যাপী পিঠাপুলির মেলা

Update Time : ০৭:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫