মানিকগঞ্জ জেলার শিবালয়ের বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির আয়োজনে ওপেন হাউজ-ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভা বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জনাব মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশের সভাপতি আবু জাহিদ মাহমুদুল হাসান ডিউক সাহেব, দৈনিক জনতার সংগ্রামের সম্পাদক মোঃ আতোয়ার শিকদার, উপজেলা কেন্দ্রীয় আব্দুল গনি সরকার উচ্চ বিদ্যালয় ইংলিশ শিক্ষক আকালি হোসেন, এবং আরো গণ্যমান্য ব্যক্তি।
আরো উপস্থিত ছিলেন ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বাস ু মালিক সমিতির মালিক পক্ষ, ড্রাইভার, হেলপার সহ সকল শ্রেনী পেশার মানুষের সাথে আইন শৃংখলা পরিস্থিতি, মহাসড়কে সরকারি বিধিনিষেধ থাকা এমন কোন গাড়ি মহাসড়কে চালানো যাবে না।
ঢাকা-আরিচা মহাসড়কে ড্রাইভারের হেলপারকে, মহাসড়কে গাড়ী না চালানোর কথা বলেন। মতবিনিময় সভা শেষে শিবালয় উপজেলার আগত সকল শ্রেনী পেশার মানুষ মতবিনিময় সভা অনুষ্ঠিত শেষে বরংগাইল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ জনাব মুস্তাফিজুর রহমানসহ পুলিশ ফাঁড়ির সকল কে ধন্যবাদ জানান।
News Title :
ওপেন হাউজ-ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
মানিকগঞ্জ প্রতিনিধি - Update Time : ০৬:৪৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- ২৪১ Time View
Tag :
Popular Post










