শিবালয়ে সাবেক চেয়ারম্যান মাসুম খান গ্রেফতার

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগ সদস্য আক্তারুজ্জামান খান মাসুমকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নালীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন সাংবাদিকদের জানান, ৫ আগস্ট শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলা এবং নাশকতা সৃষ্টির ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে মাসুম খানের নাম উঠে আসে। তদন্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আল-মামুন আরো জানান, এই ঘটনায় এজাহার নামীয় অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

শিবালয়ে সাবেক চেয়ারম্যান মাসুম খান গ্রেফতার

Update Time : ০৫:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪