জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাগজানা সীমান্ত এলাকা থেকে ৫’পিস (৫.৮৩ গ্রাম) ওজনের সোনার বারসহ এক সোনা পাচারকারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালের দিকে জয়পুরহাট পাঁচবিবি অভিযানি এ চালায় । এসময় তার কাছে থাকা পাচঁ পিছ সোনার বার জব্দ করা হয়।
আটককৃত হলেন- মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজলার আজিমপুর গ্রামের নূর মাহাম্মদের ছেলে মোঃ বাবু (২৫)।
দুপুরে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরের হিলিগামী অরিন পরিবহনের বাসযোগে কয়কজন ব্যাক্তি সোনার বারসহ সীমান্ত এলাকায় আসছে। এমন গোপন সংবাদর ভিত্তিত্বে ক্যাম্পের সদস্যরা পাঁচবিবি উপজলার বাগজানা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় ঢাকা-মট্র-ব=১২-৩৪৮৪ নং অরিন বাসের এক যাত্রীর আচরন সন্দেহজনক হলে তার শরীরে তল্লাসী চালানো হয়। পাচারকারী অভিনব কায়দায় তার পায়ের জুতার ভিতর লুকিয় রাখা ৫’পিস সোনার বার উদ্ধার করা হয়। মামলা প্রক্রিয়াধীণ আছে।
নিজস্ব প্রতিবেদক 









