ডাচ্-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২৭ মেয়াদের পরিচালনা পরিষদ নির্বাচনের জন্য নমিনেশন ফরম জমা দিয়েছেন ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. শাখায়াত হোসেন মামুন এবং দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক ও সায়েম ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. সায়েম ফারুকী।
শাখায়াত হোসেন মামুন বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প গ্রুপ ‘ভাইয়া গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত আছেন। তিনি ভাইয়া অ্যাপারেলস লিঃ, ন্যাচারাল রাইস ব্রান ওয়েল লিঃ, সিগমা সিস্টেমস লিঃ এর চেয়ারম্যান এবং প্যাসিফিক কঞ্জুমার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পদে আছেন। এ ছাড়াও তিনি ঢাকা চেম্বার অফ কমার্স, বেসিস, ই-কমার্স অ্যাসোসিয়েশন, চায়না বাংলাদেশ চেম্বার অব কমার্স, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স, বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারি এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন), বাপাসহ বিভিন্ন ব্যবসায়ীক সংগঠনের সদস্য এবং বিভিন্ন সময়ে বিভন্ন পদে দায়িত্ব পালন করেছেন। জানা গেছে, শাখায়াত হোসেন মামুন বাংলাদেশের তরুণদের সর্ববৃহৎ সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এর ২০১৬ ন্যাশনাল প্রেসিডেন্ট হিসাবে দ্বায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জুনিয়র চেম্বারের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, একই দিনে চেম্বারের ২০২৫-২৭ মেয়াদের পরিচালক পদে আরও নমিনেশন জমা দেন দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক এবং সায়েম ট্রেড ইন্টারন্যশনালের স্বত্বাধিকারী মো. সায়েম ফারুকী।
তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল ঢাকা সাউথ এর ২০১২ সালে পরিচালকের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি বর্তমানে ল্যাটিন আমেরিকা-বাংলাদেশ চেম্বার ও ইস্টার্ণ ইউরোপিয়ান-বাংলাদেশ চেম্বারের পরিচালক পদে দায়িত্ব করছেন। ডিবিসিসিআই সূত্রে জানা যায়, এবার রেকর্ড সংখ্যক (২২)টি নমিনেশন পেপার জমা পড়েছে। যার মধ্য হতে সদস্যদের ভোটে ১৫ জন পরিচালক নির্বাচিত হবেন। এই ১৫ জনের মধ্য থেকে পরে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে আগামী ১১ জানুয়ারি নির্বাচন হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, ডিবিসিসিআইয়ের এবারের নির্বাচনে শাখায়াত হোসেন মামুন প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এবং মো. সায়েম ফারুকী সায়েম ট্রেড ইন্টারন্যাশনালের প্রতিনিধিত্ব করছেন।
News Title :
ডিবিসিসিআই পরিচালনা পরিষদ নির্বাচন নমিনেশন ফরম জমা দিলেন মামুন ও সায়েম
-
নিজস্ব প্রতিনিধি - Update Time : ০৭:০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- ৩৬৫ Time View
Tag :
Popular Post










