মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার(৩০ নভেম্বর) সন্ধারাতে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকা এবং সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের সলন্ডী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,সদর উপজেলা বেতিলা মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ (৬০) এবং পৌরসভা আওয়ামী লীগের শরিফুল ইসলাম নান্টু (৪৬)।
পুলিশ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে এঘটনায় ২৫ সেপ্টেম্বর পৌর বিএনপির আহ্বায়ক মুরাদ হোসেন বাদি হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৯১ জন নেতাকমীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে সদর থানায় মামলা করেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস.এম আমান উল্লাহ জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে রোববার বিকেলে দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
News Title :
নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার
-
মানিকগঞ্জ প্রতিনিধি - Update Time : ০৮:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- ২৮৭ Time View
Tag :
Popular Post










