লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি।
লেবাননের শক্তিশালী সশস্ত্র এই গোষ্ঠীটি তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
জানা যায়, রোববার বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা এলাকায় বাথ রাজনৈতিক দলের সদর দপ্তরে ইসরায়েলি হামলার ওই ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় চারজন নিহত হয়েছেন। নিহতদের নাম উল্লেখ করেনি মন্ত্রণালয়।
আফিফের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর হিজবুল্লাহ রোববার সন্ধ্যায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
প্রতিবেদনে বলা হয়, হামলায় সিরিয়ান বাথ পার্টির লেবানিজ শাখার সদর দপ্তরের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। এছাড়া হামলার পর উদ্ধারকর্মী ও সিভিল ডিফেন্স দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক লোককে সাহায্য করতে ছুটে আসেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ১৪ জন আহত হওয়ার পাশাপাশি চারজন নিহত হয়েছেন। লেবানিজ বাথ পার্টি মূলত সিরিয়ান বাথ পার্টির একটি শাখা। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এই দলের নেতৃত্বে রয়েছেন এবং তিনি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর মিত্র বলে পরিচিত।
আল জাজিরা জানিয়েছে, গত এক দিনে লেবাননে ইসরায়েলি হামলায় আরও অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৮১ জনে পৌঁছেছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে। এছাড়া ইসরায়েলি হামলায় মোট আহতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ৭৮৬ জনে পৌঁছেছে।
News Title :
বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর মুখপাত্র নিহত
-
অনলাইন ডেক্স - Update Time : ১১:১৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- ৩৪৯ Time View
Tag :
Popular Post










