ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়াগামী উথলী সংযোগ মোড় এলাকায় নিলাচল পরিবহণের বাসচাপায় মো: আফসার উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম(৩৫)নিহত হয়েছে। শনিবার (১৬ নভেম্ববর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উথলী সংযোগ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে বরংগাইল হাইওয়ে থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন বরংগাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তাফিজুর রহমান।
বরংগাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী নিলাচল পরিবহন উথলী সংযোগ মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় শহীদুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতে মরদেহ উদ্ধার করে বরংগাইল হাইওয়ে থানায় আনা হয়েছে। ঘটনার সাথে জড়িত ঘাতক বাসটি আটক করলেও এর চালক ও বাসের সহকারী পালিয়ে যায়।
তিনি আরও বলেন, নিহতের পরিবারের লোকজন এসেছে। তাদের কাছে নিহতর লাশ আইনী প্রক্রিয়া শেষে সজনদের হাতে হস্তান্তর করা হবে বলেও জানান।
মানিকগঞ্জ প্রতিনিধি 












