আইপিএলে দল পাওয়া নিয়ে বেশি আশা করে কষ্ট পেতে চান না- রিশাদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের জন্য খেলোয়াড় তালিকায় বাংলাদেশের ১২ ক্রিকেটার ঠাঁই পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম সর্বশেষ টি–টুয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নেওয়া রিশাদ হোসেন। ব্যাটিং সক্ষমতা থাকায় দল পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তবে টাইগার লেগস্পিনিং অলরাউন্ডার বড় স্বপ্ন দেখে হোঁচট খেতে চান না।  

রোববার সংবাদমাধ্যমকে রিশাদ বলেন, ইচ্ছা (আইপিএল খেলার) তো সবার থাকে। কিন্তু বেশি আশা করা ভালো না। আমি আশা করি না, তাই কষ্ট পাওয়ার কোন সম্ভবনা নেই।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের মেগা নিলাম হবে সৌদি আরবের জেদ্দায়। নিলামে দল পাওয়া নিয়ে অতি আশাবাদী না হলেও সুযোগ পেলে আইপিএলে ভালো করার বিশ্বাস আছে রিশাদের। তিনি বলেন, আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে। ভালো দিন খারাপ দিন সবারই আসে-যায়। আমি তাই এত কিছু নিয়ে আশা করছি না। যখন আসবে তখন দেখা যাবে।’

বিগ ব্যাশের আগামী মৌসুমে রিশাদের হোবার্ট হারিকেনস দলের হয়ে খেলার কথা। তবে দেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর ও পরবর্তী সময়ে বিপিএলের ব্যস্ততায় রিশাদের বিগ ব্যাশ খেলার সম্ভাবনা ক্ষীণ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

আইপিএলে দল পাওয়া নিয়ে বেশি আশা করে কষ্ট পেতে চান না- রিশাদ

Update Time : ০২:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪