শীতকালকে অনেকেই সবচেয়ে আরামদায়ক ঋতু হিসেবে উপভোগ করেন। বিশেষ করে শীতে নানা আনন্দদায়ক মুহূর্তের সৃষ্টি হয়, আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে এসব ঘটনা আরও বেশি ছড়িয়ে পড়ছে। এবার শীতের সময় নিয়ে তার মনের কথা প্রকাশ করেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
সম্প্রতি তিনি একটি ভারতীয় গণমাধ্যমে তার ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “প্রতি বছরের শুরুতে আমি মনে করি, সারা বছর একা থাকা ঠিক আছে, কিন্তু শীতকালে অবশ্যই একটা প্রেমিক থাকা দরকার।”
স্বস্তিকা আরও বলেন, “এটা হঠাৎ করে মনে হয়নি। আমি সবসময়ই এভাবে অনুভব করেছি, বিশেষ করে গত দশ বছর ধরে। পূজা শেষে যখন হেমন্ত আসে এবং বসন্ত পর্যন্ত ওই সময়টা একসাথে কাটানোর জন্য একটা প্রেমিক থাকলে ভালো হয়। তারপর আর তার প্রয়োজন নেই।” অভিনেত্রী আরও বলেন, “প্রতিবার গরমে প্রেমটা হয়ে যায়, কিন্তু যখন প্রয়োজন হয়, তখন সে থাকে না। যা চাই, তা ভুলভাবে চাই, আর যা পাই, তা কখনোই চাই না। এটা জীবনের একটা সত্যি।”
সম্প্রতি স্বস্তিকা মুম্বাই থেকে একটি হিন্দি সিনেমার জন্য লুক টেস্ট দিয়ে ফিরেছেন। যদিও সিনেমার বিস্তারিত কিছু জানাননি, তবে এ বিষয়ে কিছু ইঙ্গিত দিয়ে বলেছেন, “এ নির্মাতার সিনেমা বর্তমানে বেশ জনপ্রিয় হচ্ছে এবং চলচ্চিত্র বোদ্ধাদের কাছ থেকে প্রশংসাও পাচ্ছে।”
এদিকে, তিনি এই সাক্ষাৎকারে আরও বলেছেন, যদি অভিনেত্রী না হতেন, তবে তিনি গৃহিণী হতে চাইতেন। “আমার পরিবারের মধ্যে বড় আপা ছিল উপদেশদাতা। তিনি সবসময় বলতেন, চাকরি করো, বাবা-মায়ের যত্ন নাও। আর যদি কেউ আমাকে বলত, বড় হয়ে কী হতে চাও, আমি বলতাম, ‘মায়ের মতো হব।’ অনেক সন্তান থাকবে, আর সংসার হবে। সেক্ষেত্রে অভিনয় করা হত না। কিন্তু অভিনয় না করলে গৃহিণী হইতাম, এতে কোনো সন্দেহ নেই।”
এভাবেই স্বস্তিকা তার জীবনের অনুভূতি ও শীতকালীন প্রেমের ইচ্ছা নিয়ে প্রকাশ করেছেন।
বিনোদন ডেস্ক 









