ভারতের দাবি মেনে নিতে আর্থিক প্রলোভন পাকিস্তানকে- আইসিসির

  • অনলাইন ডেক্স
  • Update Time : ০৭:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ৪২৬ Time View

চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী বছর অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু রাজনৈতিক বৈরিতা খেলার মাঠে টেনে আনা ভারত কোনোমতেই পাকিস্তান সফর করতে রাজি না। তারা হাইব্রিড মডেল প্রস্তাব করেছে, যার অর্থ ভারত নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে অন্য কোনো ভেন্যুতে খেলতে চায়।
ভারতের এই দাবি যেন পাকিস্তান মেনে নেয়, সেজন্য দেনদরবার করছে খোদ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই দাবি মেনে নিলে পাকিস্তান বাড়তি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিতেও রাজী সংস্থাটি।
যদি চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে নিজেদের মাঠে ভারতের বিপক্ষে খেলার সুযোগ পাবে না পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচটি তখন নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজিত হবে।
পাকিস্তান ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত সফর করেছে, তাই তাদের আশা ছিল ভারতও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফর করবে। তবে ভারত আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনোমতেই পাকিস্তানে যেতে রাজি না।
কিছুটা বিপাকেই পড়েছে আইসিসি। কারণ ব্যবসায়িক কারণে ভারত ও পাকিস্তান দুটি দেশই আইসিসির জন্য গুরুত্বপূর্ণ দল। এদের কোনো একটি দেশও যদি টুর্নামেন্টে অংশ না নেয় যায়, তাহলে আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) আইসিসির নির্বাহী সভা ডাকা হয়েছে। সভার পরই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসন হতে পারে।
সবশেষ খবর অনুযায়ী, পিসিবি কর্মকর্তারা আইসিসি এবং বিসিসিআই-কে জানিয়েছেন যে, যদি ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে ভারতের বদলে একটি শক্তিশালী দল যুক্ত করে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট পরিচালিত হবে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, ৮ দলের টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি। ৯ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে ফাইনাল। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। যেখানে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গী ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

ভারতের দাবি মেনে নিতে আর্থিক প্রলোভন পাকিস্তানকে- আইসিসির

Update Time : ০৭:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪