মাগুরার সদরের বেরইল-পলিতা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে।শনিবার (১৩ সেপ্টেম্বর) বেরইল-পলিতা আব্দুল ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ৪৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিনটি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফলাফলে সভাপতি পদে মো. আকবর শেখ ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো.মুরাদ হোসেন মাস্টার ২৭৬ ভোট পেয়ে বিজয়ী হন।সাংগঠনিক সম্পাদক পদে মো.গোলাম মাওলা ২২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
ঘোষণা অনুষ্ঠানে ফলাফল প্রকাশ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপি’র টিম প্রধান অ্যাডভোকেট রোকনুজ্জামান খান।এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক মো.আমিনুর রহমান খান পিকুলসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
News Title :
মাগুরার বেরইল-পলিতা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল নির্বাচন সম্পন্ন
-
স্টাফ রিপোর্টার মাগুরা : - Update Time : ০২:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- ১৭৪ Time View
Popular Post










