পার্থ রায়
মধুখালী উপজেলা প্রতিনিধি
আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সদরের মধুবন মার্কেটের তৃতীয় তলায় আবুল হোসেন মিয়া ট্রাস্টি ও বিজ্ঞান ফোরাম মধুখালী যৌথভাবে আয়োজিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী এবং বিজ্ঞান ফোরাম মধুখালি আয়োজিত এআই সম্পর্কিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়েছে ।আবুল হোসেন মিয়া ট্রাস্টি ও বিজ্ঞান ফোরাম মধুখালী যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল হোসেন মিয়া ট্রাস্টি ও বিজ্ঞান ফোরাম মধুখালীর সভাপতি আবু সাঈদ মিয়া এবং সঞ্চালনা করেন মাহিদা পারভীন ডলি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইরফানুর রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান, বিজ্ঞান ফোরাম মধুখালীর সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আউয়াল।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং কারিগরি ভোকেশনাল শাখার ১২ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে—
- বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়: ১ জন
- আড়পাড়া উচ্চ বিদ্যালয়: ৭ জন
- বাগাট উচ্চ বিদ্যালয়: ৬ জন
- ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়: ১ জন
- ঘোপঘাট উচ্চ বিদ্যালয়: ১ জন
- মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়: ১২ জন
- কামারখালী উচ্চ বিদ্যালয়: ৫ জন
- মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়: ১৬ জন
- নওপাড়া উচ্চ বিদ্যালয়: ১ জন
- ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়: ৮ জন
- আব্দুর রহমান টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ: ৮ জন
- কামারখালী উচ্চ বিদ্যালয় (কারিগরি): ৪ জন। এছাড়াও বিজ্ঞান ফোরাম আয়োজিত এআই বিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রায় ২০০ শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক এবং সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় এবং কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেয়া হয় ।
Reporter Name 









