ড.আলী আফজাল-৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গত-৮আগস্ট শুক্রবার বিকালে মাগুরার মহম্মদপুরে শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে।এ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মহম্মদপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন এর গৌরব অর্জন করে।যুব সমাজের পরিবর্তন ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ড.আলী আফজাল ফাউন্ডেশন এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।
ফাইনাল ম্যাচে অংশ নেয় দুটি শক্তিশালী দল
মহম্মদপুর ফুটবল একাডেমি ওরা-১১জন ফুটবল একাদশ মাগুরাকে২-০ গোলে পরাজিত করে।
সেরা খেলোয়ার নির্বাচিত হয় মহম্মদপুর ফুটবল একাডেমির সুজন মিয়া।টুর্নামেন্ট আয়োজক কমিটির আহবায়ক মিজানুর রহমান কাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষি বিজ্ঞানী ড.আলী আফজাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান মোহন,
সরকারি আর এসকে এইচ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল,
সমাজসেবক জিয়াউল হক বাচ্চু,সহকারী
অধ্যাপক মোঃ আছিউজ্জামান বুলবুল,ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।এ সময় আরো উপস্থিত ছিলেন আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান,
কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
এস এম ইউনুস আলী,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কৃতি ফুটবলার মুস্তাফিজুর রহমান নান্নু, আলীম খাঁন, নাইমুল হুদা,
সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।
News Title :
ড.আলী আফজাল-৮দলীয় ফুটবল টুর্নামেন্টেমহম্মদপুর ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন
-
স্টাফ রিপোর্টার : - Update Time : ০৫:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
- ১৩২ Time View
Popular Post










