গাজীপুরে সাংবাদিক হত্যা: কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকাল ১১টায় শহরের গৌরাঙ্গবাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। তারা তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন। পাশাপাশি, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম বলেন, “সাগর-রুনী থেকে শুরু করে এ পর্যন্ত ঘটে যাওয়া সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।” তিনি আরও বলেন, “যখন জাতি অন্ধকারে নিমজ্জিত হয়, তখন সাংবাদিকরাই আলোর পথ দেখান। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

সবশেষে উপস্হিত সকল সাংবাদিককে ধন্যবাদ ও কৃতঞ্জতা জানিয়ে মানববন্ধন কর্মসুচীর সমাপ্তি ঘোষনা করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

গাজীপুরে সাংবাদিক হত্যা: কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Update Time : ০৩:৩৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫