স্টাফরিপোর্টারঃ
মাগুরার শালিখা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা পুলিশের এস আই শুভংকর রায় এর নেতৃত্বে একটি টিম শালিখা থানার হাজরাটি এলাকায় গ্রেফতারী পরোয়ানা ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।২জুলাই রাতে শতখালী ইউনিয়নের
হরিশপুর এলাকা থেকে মাদক উদ্ধার অভিযান পরিচালিত করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ শরিফুল ইসলাম ঝন্টু (৩১) নামের এক মাদক কারবারিকে আটক কর হয়।সে মাগুরার শালিখা উপজেলার
হরিশপুর দক্ষিণপাড়া গ্রামের লুৎফর রহমান ছেলে।
আটক আসামির বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মামলা রুজু করা হয়ছে।
News Title :
মাগুরার শালিখা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার আটক-১
-
Reporter Name - Update Time : ০১:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- ৩৩০ Time View
Popular Post










