“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় শুরু হয়েছে-৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। জেলা প্রশাসন মাগুরা ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার আয়োজন করা হয়।
মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার ১৯ জুন সকালে এ ফল মেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের,মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান,মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তোজাম্মেল হোসেন,মাগুরা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, সদর কৃষক দলের আহবায়ক এহসানুল হক পলাশ, বিএনপি সদস্য সোহেল মোল্লা,বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলার নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আবু কালাম,ছাত্র সমন্বয়ক রাকিব হোসেন সহ প্রমূখ।
মেলায় বিভিন্ন স্টলে দেশি ফলের সমারোহ দেখা গেছে। আম,কাঁঠাল,পেঁয়ারা,কদবেল,আনারস, আমড়া,কলা,পেঁপে,দেশি খেজুর,আদা,হলুদ, আলুবোখারা সহ নানা প্রজাতির দেশি ফল মেলায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
News Title :
মাগুরায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলাশুরু
-
বিশ্বজিৎ সিংহ রায় : - Update Time : ১১:৪০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- ৩৪৫ Time View
Popular Post










