শিবালয়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, ১১ ব্যবসায়ীর জরিমানা

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার মনিটরিং নিশ্চিত করতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ইন্তাজগঞ্জ বাজারে ৩টি ও আরিচা বাজারের ৯টি দোকানকে মোট ৭৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. ফয়েজ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মূল্যতালিকা না থাকা, খেজুর ও তরমুজের অতিরিক্ত মূল্য রাখা, খাদ্যদ্রব্যে ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের অপরাধে ১১ ব্যবসায়ীকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) এস.এম. ফয়েজ উদ্দিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের সুরক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ক্রেতারা বলেন,  এ বাজার মনিটরিং কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি আটক।

শিবালয়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট, ১১ ব্যবসায়ীর জরিমানা

Update Time : ০৪:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫